১.প্রতিষ্ঠান সংগীত
আলোর মিছিলে আলোর বাহন
সযত্নে করে যায় জ্ঞান বিতরণ
প্রিয় প্রতিষ্ঠান রেবতী মোহন
আমাদের প্রিয় রেবতী মোহন, রেবতী মোহন
প্রিয় প্রতিষ্ঠান সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন ॥
এসো সবাই বিদ্যার আলোয় আলোকিত হই
আলোকিত মানুষ হয়ে শপথ নিয়ে
বিশ্বের কল্যাণে নিয়োজিত রই
আজকের শিশু যারা জ্ঞান সাধনায়
দুঃস্থজনের তরে হবে যে সহায়
তবেই তৃপ্ত হবে হৃদয় ও মন
ধণ্য হবে তাতে মানব জীবন ॥
হৃদয়ে প্রত্যয় জ্ঞানই আলো
চেষ্টা ও সাধনায় ঘুচাব মোরা
জগতের সকল কালো
সত্য সুন্দর হোক সবার ব্রত
ন্যায়ের পথে রবো অবিরত
ফুলের মতো সবাই গড়বো জীবন
তবেই চিনবে মোদের বিশ্বভূবন ॥
রচনায়: অধ্যক্ষ মোঃ নুর ইসলাম
সম্পাদনায়: এম এ আজিজ (প্রাক্তন সহকারী শিক্ষক)
২.শপথ
"আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব।
হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন সততা ও নিষ্ঠার সহিত আমার কর্তব্য পালন করিতে পারি এবং দেশের সেবা করিতে পারি।"
— আমিন
হে প্রভু, আমাকে শক্তি দিন, আমি যেন সততা ও নিষ্ঠার সহিত আমার কর্তব্য পালন করিতে পারি এবং দেশের সেবা করিতে পারি।"
— আমিন